পরিবেশ রক্ষা
বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে কাজ করা।
আমরা কী করি
পরিবেশের ভারসাম্য রক্ষা না করলে আমাদের সব উদ্যোগই টিকবে না। তাই বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও জলবায়ু সচেতনতাকে আমরা নিয়মিত কাজের অংশ করেছি।
স্কুল শিক্ষার্থী ও স্থানীয় মানুষের সঙ্গে নিয়ে আমরা চারা রোপণ করি, নদী ও রাস্তার পাশ পরিষ্কার করি এবং প্লাস্টিক ব্যবহার কমানোর আহ্বান জানাই।
প্রতিটি চারা রোপণের পর তা দেখাশোনার দায়িত্বও আমরা ভাগ করে নিই, যাতে গাছগুলো বড় হয়ে পরিবেশের উপকারে আসে।
কীভাবে কাজ করি
- ১
চারা ও সরঞ্জাম সংগ্রহ
স্থানীয় নার্সারি থেকে উপযোগী চারা এবং পরিচ্ছন্নতার সরঞ্জাম সংগ্রহ করা হয়।
- ২
রোপণ ও পরিচ্ছন্নতা
শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে নির্ধারিত স্থানে চারা রোপণ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
- ৩
দেখাশোনা ও সচেতনতা
রোপণ করা চারার পরিচর্যা এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ চলতে থাকে।