শিক্ষা সহায়তা
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বই, খাতা ও শিক্ষা উপকরণ দিয়ে পাশে দাঁড়ানো।
আমরা কী করি
একটি বই বা একটি স্কুল ব্যাগ অনেক শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ সহজ করে দিতে পারে। তাই শিক্ষা সহায়তাকে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি মনে করি।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা, কলম ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও আমাদের আছে।
শুধু উপকরণ দিয়েই আমাদের কাজ শেষ হয় না। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি খোঁজ নেওয়ার মাধ্যমে সহায়তা কার্যকর হয়েছে কিনা তা আমরা যাচাই করি।
কীভাবে কাজ করি
- ১
শিক্ষার্থী নির্বাচন
স্কুল ও স্থানীয়দের সঙ্গে কথা বলে সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজনীয় শিক্ষার্থীদের তালিকা তৈরি করা হয়।
- ২
শিক্ষা উপকরণ বিতরণ
প্রয়োজন অনুযায়ী বই, খাতা, কলম ও স্কুল ব্যাগ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
- ৩
অগ্রগতি অনুসরণ
শিক্ষার্থীর পড়াশোনার অগ্রগতি খোঁজ নিয়ে প্রয়োজন হলে পরবর্তী সহায়তার ব্যবস্থা করা হয়।